ওয়ালটন ৫ম জাতীয় মহিলা বেসবল প্রতিযোগিতা-২০২২ ফাইনালে আনসার ও পুলিশ

Date: 2022-03-26
news-banner
‘ওয়ালটন ৫ম জাতীয় মহিলা বেসবল প্রতিযোগিতা-২০২২’ এর ফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও পুলিশ। এ নিয়ে পঞ্চমবারের মতো ফাইনাল উঠলো দল দুটি। শুক্রবার সকালে পল্টন মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ ২৯-০০ পয়েন্টে ফিরোজ স্মৃতি সংসদকে হারিয়ে ফাইনালে উঠে। 

দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ আনসার ১৩-০৩ পয়েন্টে স্যান্ড এঞ্জেল বেসবল ক্লাবকে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। আগামী রোববার সকাল ৮টায় আনসার ও পুলিশ নারী বেসবল দল শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে। বেলা ১১টায় ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। 

প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে। এ ছাড়া ওয়ালটন গ্রুপের হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে। সবগুলো দলের খেলোয়াড়দের ট্রাক-স্যুট দেওয়া হবে। এবারের এই প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো হলো- বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ, সিরাজগঞ্জ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (এসকেএসপি), সোলায়মান এসসি, স্যান্ড এঞ্জেল বেসবল ক্লাব, কমিউনিটি স্পোর্টস ক্লাব সাভার, ঢাকা জেলা ও ফিরোজ স্মৃতি সংসদ। 

জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপের আগের চারটি আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। চারবারই রানার্সআপ হয়েছে বাংলাদেশ পুলিশ বেসবল ক্লাব। এই প্রতিযোগিতার সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। 

মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। রেডিও পার্টনার রেডিও টুডে। আর অনলাইন পার্টনার দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম।

Leave Your Comments